আসতে পারো

পাতা ঝরে যায় পুরোনো স্মৃতির মতো; চোরাবালি জানে তলিয়ে যাওয়ার সুখ। বোরোলিনে সারে মনের ক্রনিক ক্ষত? হৃদপিন্ডকে বোকারাই ভাবে বুক। আমিও ভাবছি, ছুটি নিই ক’টা দিন; ইঁদুর-দৌড়ে ক্লান্তি বাড়ছে আরো। চায়ের গুমটি খোলা থাকে ছ’টা দিন; সময় থাকলে তুমিও আসতে পারো। বিশ্বাসে আমি হোমারের মতো, কানা। ভালোবাসলে মোমের মতোই গলি। আমার তো নেই পক্ষীরাজের ডানা; স্বপ্নগুলোকে দিলেম জলাঞ্জলি। আমার পকেটে খুচরো দুঃখ ভরা; বছর ফুরোতে বাকি দিন দশ-বারো। তোমার ভাঁড়েও ঢেলে দেবো শর্করা, ইচ্ছে থাকলে সঙ্গে আসতে পারো। ...

17 ডিসেম্বর, 2020 · 1 মিনিট · 122 টি শব্দ · তরুণ কুমার জানা

লোকাল ট্রেনের গল্প

আমি তখন খড়গপুরের কাছে। লোকাল ট্রেনে ভীষণ ঘেমে-নেয়ে অফিস-ফেরত নিত্যদিনের মতো; বৃষ্টি, তোমার জন্যে ছিলেম চেয়ে। বৃষ্টি, তুমি তখন বোধহয় পঁচিশ, নামী কোনো স্কুলের দিদিমনি। আমি তখন ব্যাঙ্কে…ঠান্ডা ঘরে টাকার হিসেব মেলাই; সাবধানী। বসলে তুমি আমার মুখোমুখি, অল্প হাসির আভাস নিয়ে মুখে। স্বল্প চেনা নিত্যযাত্রী দু’জন; আলাপ করার তীব্র ইচ্ছে বুকে। বললে তুমি,“বলুন, কেমন আছেন?” হেসে বললেম,“যাচ্ছে চলে…এইই…” ঠিক তখনই বৃষ্টি নামলো জোরে, বুঝিয়ে দিলো ভিজতে বাধা নেই। সেদিন থেকে বৃষ্টি তোমার প্রেমে চলছি ভিজে বিকেল থেকে সকাল। আমাদের পথ এক করে দিয়ে গেছে পাঁচটে কুড়ির মেদিনীপুর লোকাল।।

6 জুলাই, 2019 · 1 মিনিট · 88 টি শব্দ · তরুণ কুমার জানা